রাজশাহী ও খুলনায় মুক্ত সফটওয়্যার কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী এবং খুলনার সিটি পলিটেকনিকের শিক্ষার্থীদের উদ্যোগে সম্প্রতি রাজশাহী ও খুলনায় মুক্ত সফটওয়্যার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত কর্মশালায় মুক্ত সফটওয়্যার এবং লিনাক্সবিষয়ক মুক্ত আলোচনা করা হয় এবং লিনাক্সমিন্ট কম্পিউটারে সেটআপ করার পদ্ধতি শেখানো হয়। আলোচনায় অংশ নিয়ে সাধারণ ছাত্রছাত্রীরা নিজেদের কম্পিউটিং অভিজ্ঞতা বিনিময় করেন। এ ছাড়া মুক্ত সফটওয়্যারের সুবিধা-অসুবিধাসহ মুক্ত অপারেটিং সিস্টেম লিনাক্সমিন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। কর্মশালা পরিচালনা করেন সাজেদুর রহিম জোয়ারদার। —নিজস্ব প্রতিবেদক