রাজশাহী ও রংপুরে এমএসআই ডিলার মিট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর ও রাজশাহীতে অনুষ্ঠিত হলো এমএসআই পার্টনার মিট। সম্প্রতি অনুষ্ঠিত সেমিনার দুটিতে দ্বিতীয়-তৃতীয় প্রজন্মের ইন্টেল প্রসেসর-সমর্থিত এমএসআই ব্র্যান্ডের এইচ৬১ সিরিজের মাদারবোর্ড সম্পর্কে আলোকপাত করেন কম্পিউটার সোর্সের পণ্য ব্যবস্থাপক (এমএসআই) মিজানুর রহমান। রংপুর সেমিনারে কম্পিউটার সোর্সের রংপুর শাখা ব্যবস্থাপক হুসনে জাকির বিন শহীদ এবং রাজশাহীতে শাখা ব্যবস্থাপক এন এম অতনু বক্তব্য দেন। সেমিনারে এমএসআই ব্র্যান্ডের কারিগরি নানা বিষয় তুলে ধরা হয়। —বিজ্ঞপ্তি