রাজশাহীকে ডিজিটাল নগর করার উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীকে ডিজিটাল নগরে পরিণত করতে ইনক্রিমেন্টাল গ্রুপ অব বাংলাদেশ সম্প্রতি নগরে আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করে। আয়োজনের মূল প্রবন্ধে বলা হয়, ‘রাজশাহী হবে বাংলাদেশের প্রথম কার্যকরি ডিজিটাল নগর এবং ডিজিটাল বাংলাদেশের মডেল আর বাংলাদেশ হবে তথ্য-প্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণ একটি দেশ’—এই স্লোগান সামনে রেখে ইনক্রিমেন্টাল গ্রুপ অব বাংলাদেশ কাজ করছে। এই গ্রুপের পক্ষ থেকে রাজশাহীর স্কুল ও কলেজগুলোকে কম্পিউটারাইজড করার কাজ শুরু হয়েছে। এ জন্য প্রতিটি স্কুল ও কলেজকে একটি করে ওয়েবসাইট ও একটি করে ডেটাবেজ ব্যবস্থাপনা সফটওয়্যার দেওয়া হচ্ছে বিনা মূল্যে।আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক মুহাম্মদ দিলোয়ার বখ্ত। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের অধ্যাপক এম ফয়জুর রহমান, রাজশাহীর সায়েন্স ল্যাবরেটরির গবেষক এম রফিকুল ইসলাম ও ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের অধ্যাপক সুপদ কুমার ঘোষ।অনুষ্ঠানে ইনক্রিমেন্টাল গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক আবদুল আলীম বক্তৃতা করেন। মূল প্রবন্ধ পাঠ করেন ইনক্রিমেন্টাল গ্রুপের সদস্য ইমরুল আখতার চৌধুরী। ইনক্রিমেন্টাল গ্রুপ অব বাংলাদেশকে আর্থিকসহ সার্বিকভাবে সহায়তা করছে রাজশাহীর ইউআইটিএস। —কুদরাত-ই-খুদা, রাজশাহী বিশ্ববিদ্যালয়