রাজশাহীতে অনলাইনে আয় বিষয়ক সেমিনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয় মিলনায়তনে ২১ ও ২২ জুন অনুষ্ঠিত হবে অনলাইন আয় বিষয়ক উন্মুক্ত সেমিনার ও কর্মশালা। এ সেমিনারের আয়োজন করেছে অনলাইন মার্কেটপ্লেস ইল্যান্স ও ওএসস্কিল। সবার জন্য উন্মুক্ত এ সেমিনারে ফ্রিল্যান্সিং বিষয়ে আলোচনা করবেন দেশের দক্ষ ফ্রিল্যান্সাররা। ইল্যান্স কর্তৃপক্ষ জানিয়েছে, এবারই প্রথম রাজশাহীতে আনুষ্ঠানিকভাবে সেমিনার আয়োজন করছে প্রতিষ্ঠানটি। হাতে কলমে ফ্রিল্যান্সিং বিষয়ে কর্মশালার পাশাপাশি সঠিক দিকনির্দেশনাও দেওয়া হবে এ আয়োজনে। এ সেমিনার সম্পর্কে বিস্তারিত জানার লিংক- http://goo.gl/TsXfq