রাজশাহীতে কম্পিউটার মেলা শেষ হবে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যপ্রযুক্তির নানা পণ্য পরিচিত করে তুলতে রাজশাহীতে এখন চলছে কম্পিউটার মেলা। ৫৫টি স্টল ও ছয়টি প্যাভিলিয়নের জমজমাট আয়োজন হচ্ছে রাজশাহীর বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্সে। বিসিএস ডিজিটাল এক্সপো নামের এ মেলার আয়োজক বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) রাজশাহী শাখা। পাঁচ দিনের এই মেলা শেষ হবে আজ ২১ ডিসেম্বর।
গিগাবাইটের আয়োজনে মেলায় রাখা হয়েছে কম্পিউটার গেম খেলার ব্যবস্থা। এতে তরুণদের ভিড়ই বেশি। অনেকে খেলছেন, আবার অনেক শিক্ষার্থী কীভাবে গেম খেলতে হয় তা শিখছেন।
নতুন প্রজন্মকে তথ্যপ্রযুক্তির সঙ্গে পরিচিত করে তোলার জন্য শিশুদের সঙ্গে অভিভাবকেরাও আসছেন মেলায়। অনেক অভিভাবক আবার তাঁদের সন্তানদের জন্য কম্পিউটারপণ্য কিনেও নিয়ে যাচ্ছেন। এমনটাই জানালেন আয়োজক বিসিএস রাজশাহী শাখার সাধারণ সম্পাদক আবুল ফজল কাশেমী। তিনি বলেন, ‘এই মেলার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে তথ্যপ্রযুক্তি সম্পর্কে ধারণা তৈরি হলেই আমরা সার্থক।’
মেলায় ডিজিটাল প্রযুক্তির নতুন নতুন উদ্ভাবন ও জীবনধারার উপস্থাপনের পাশাপাশি সেমিনার, র্যা ফল ড্র, কুইজ ও প্রযুক্তিপণ্যের মাল্টিমিডিয়া প্রদর্শন ও পণ্য বিক্রয়ে বিশেষ ছাড় রয়েছে।
মেলায় প্রবেশ টিকিটের দাম ১০ টাকা। আজ শেষ দিনে র্যা ফল ড্র হবে। —বিজ্ঞপ্তি