রাজশাহীতে কম্পিউটার সোর্সের আয়োজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কম্পিউটার সোর্স লিমিটেড গত রোববার রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দিনব্যাপী এইচপি পণ্যের প্রদর্শনীর আয়োজন করে। নতুন প্রজন্মকে আধুনিক তথ্যপ্রযুক্তির পণ্য সম্ভারের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এই রোড শোর আয়োজন করা হয়। প্রোগ্রাম উপলক্ষে এইচপির পণ্যের সঙ্গে দেওয়া হয় বিভিন্ন উপহারসামগ্রী। রোড শোতে বিপুল পরিমাণ দর্শক সমাগম হয়। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এইচপির বিভিন্ন পণ্য বিষয়ে তাঁদের আগ্রহ প্রকাশ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কম্পিউটার সোর্সের এইচপি পণ্য ব্যবস্থাপক জি এম রাশেদুল হক এবং রাজশাহী শাখার ব্যবস্থাপক এন এম আতিকুল হক। —বিজ্ঞপ্তি