রাজশাহীতে কাল থেকে ডিজিটাল মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামীকাল ১৭ ডিসেম্বর থেকে রাজশাহীতে শুরু হচ্ছে ‘বিসিএস ডিজিটাল এক্সপো ২০১৪’। নগরের মহিলা ক্রীড়া কমপ্লেক্সে পাঁচ দিন ধরে চলবে এ মেলা। এ মেলায় থাকবে পাঁচটি প্যাভিলিয়ন ও ৫৫টি স্টল। মেলার আয়োজন করেছে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস), রাজশাহী শাখা। এ মেলার প্লাটিনাম স্পন্সর কম্পিউটার সোর্স লিমিটেড। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। —বিজ্ঞপ্তি