রাজশাহীতে গ্লোবাল ব্র্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে ১৯ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে তথ্যপ্রযুক্তি পণ্য আমদানিকারক ও বিপণন প্রতিষ্ঠান গ্লোবাল ব্র্যান্ড (প্রা.) লিমিটেডের নতুন শাখা। বোয়ালিয়ার গৌরাঙ্গা গ্রেটার রোডে এ শাখার উদ্বোধন করেন গ্লোবাল ব্র্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আনোয়ার এবং পরিচালক জসিম উদ্দিন খন্দকার। এ সময় উপস্থিত ছিলেন গ্লোবাল ব্র্যান্ডের চ্যানেল বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার সমীর কুমার দাশ ও রাজশাহী কম্পিউটার সমিতির নেতারা। গ্লোবালের আমদানি করা সব পণ্য এ শাখায় পাওয়া যাবে। —বিজ্ঞপ্তি