রাজশাহীতে ডিজিটাল এক্সপো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী জেলা জিমনেসিয়ামে আজ থেকে শুরু হচ্ছে পাঁচ দিনের ‘বিসিএস ডিজিটাল এক্সপো রাজশাহী ২০১৩’। ‘দিন বদলের দীক্ষা, প্রযুক্তি আর শিক্ষা’ স্লোগানে এ প্রদর্শনী চলবে ২১ জানুয়ারি পর্যন্ত। বাংলাদেশ কম্পিউটার সমিতি রাজশাহী শাখা এ মেলার আয়োজক।আয়োজকরা জানিয়েছেন, মেলায় ৩৪ টি স্টল ও ৬ টি প্যাভিলিয়নে প্রযুক্তি পণ্য প্রদর্শন করা হবে। কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্টফোনসহ নানা প্রযুক্তিপণ্য নিয়ে ৩৭ টি প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে। মেলায় থাকছে সেমিনার, শিশুদের জন্য বিশেষ প্রতিযোগিতা।প্রতিদিন সকাল ১০ থেকে রাত ৮ টা পর্যন্ত মেলা চলবে। মেলার টিকিটের দাম রাখা হয়েছে ১০ টাকা।