রাজশাহীতে ডিজিটাল পরিচয়পত্র নিয়ে সেমিনার
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত মঙ্গলবার ডিজিটাল পরিচয়পত্রের ব্যবহার নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অটোমেশন, কম্পিউটারায়ন, সিমপ্লিফিকেশন অব প্রসেস, ডকুমেন্টেশন অব ওয়ার্ক ফ্লোস এবং অন্যান্য প্রাতিষ্ঠানিক তথ্য-উপাত্তের ব্যবহার কীভাবে আরও সহজ ও আধুনিক করা যায়—এসব বিষয়ে সেমিনারে আলোচনা করা হয়। সেমিনারে মূল বিষয় উপস্থাপন করেন কম্পিউটারবিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষক খাদেমুল ইসলাম্রমোল্লা। তিনি বিভিন্ন কারিগরি ও প্রাযুক্তিক দিক তুলে ডিজিটাল পরিচয়পত্রের উপযোগিতা ব্যাখ্যা করেন।সেমিনারে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আবদুস সোবহান বলেন, বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তরের সংঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ডিজিটাল আইডি কার্ড ব্যবহারের ব্যবস্থা করা হবে। সেমিনারে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মুহম্মদ নূরুলাহ্, কম্পিউটার কেন্দ্রের প্রশাসক মামুনুর রশীদ তালুকদারসহ অনেকে। বক্তরা বলেন, অনলাইন তথ্যব্যবস্থার আওতায় বিশ্ববিদ্যালয়ের সব তথ্যকে আনা গেলে দ্রুত তথ্যের লেনদেন ঘটানো, তথ্যের সহজলভ্যতা নিশ্চিত করাসহ নিরাপদ ও বিশস্ত তথ্যপ্রবাহ নিশ্চিত করা সম্ভব হবে। —কুদরাত-ই-খুদা, রাজশাহী বিশ্ববিদ্যালয়