রাজশাহীতে ডিজিটাল বাংলাদেশের কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিকদের নিয়ে ডিজিটাল বাংলাদেশ বিষয়ক বিভাগীয় পরিচিতিমূলক একটি কর্মশালা গত রোববার রাজশাহী জেলা প্রশাসক কার্যলয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান। বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ইহসানুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব ও এটুআইয়ের প্রকল্প পরিচালক নজরুল ইসলাম খান। এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল হান্নান, বাংলাদেশ প্রেস কাউন্সিলের মহাপরিচালক দুলাল চন্দ্র বিশ্বাস ও বাসসের নগর সম্পাদক অজিত কুমার সরকার। কর্মশালায় রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। কর্মশালায় ই-তথ্যসেবা সুবিধা সম্পর্কে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। —রাজশাহী অফিস