রাজশাহীতে ডেল পরিবেশকদের সম্মেলন অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্থানীয় পরিবেশকদের নিয়ে রাজশাহীতে অনুষ্ঠিত হলো ডেল পরিবেশকদের সম্মেলন। কম্পিউটার সোর্স লিমিটেডের আয়োজনে অনুষ্ঠিত এ সম্মেলনে ডেলের বাংলাদেশ অঞ্চলের পণ্য ব্যবস্থাপক খলিলুল হক তাঁদের উৎপাদিত বিভিন্ন মডেলের নোটবুকের বিশেষত্ব নিয়ে একটি তথ্যচিত্র উপস্থাপন করেন। সম্মেলনে উপস্থিত রাজশাহী সদর, নাটোর ও ঈশ্বরদী থেকে আসা তৃণমূল পর্যায়ের পরিবেশকদের উদ্দেশে বর্তমান বাজার প্রবৃদ্ধি ও বিভিন্ন দিক তুলে ধরেন কম্পিউটার সোর্সের পরিচালক এ ইউ খান। এ সময় প্রতিষ্ঠানটির ডেল ব্র্যান্ডের পণ্য ব্যবস্থাপক রাশেদ জামান, রাজশাহী শাখা ব্যবস্থাপক এন এম আতিকুল হক ও ব্যবসায় ব্যবস্থাপক তারেকুল হক উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি