রাজশাহীতে তথ্যপ্রযুক্তির সেমিনার অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের আইটি ল্যাবে গত মঙ্গলবার তথ্যপ্রযুক্তিবিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীদের তথ্যপ্রযুক্তিসংক্রান্ত বিভিন্ন বিষয়ে ধারণা দিতেই এর আয়োজন করা হয়। এতে সিসিএনএ, সিসিএনপি, লিনাক্স, স্টাড প্রো, ইট্যাবস, সেইফ, সলিড ওয়ার্কস, ওয়েবপেইজ ডিজাইন, অটোক্যাড ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের আইটি ল্যাবের পরিচালক খাজা খালেদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক শেখ মোহাম্মদ নিজামুদ্দৌলা। বিশেষ অতিথি ছিলেন তথ্যপ্রযুক্তিবিদ শাহ আবদুল্লাহ আল ফারুক, এম হাসানুজ্জামান, খন্দকার মারছুছ ও রাতুল নাজমুস সাকিব। —রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি