রাজশাহীতে পাসের হার বেশি, সিলেটে কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাধ্যমিক ও সমমানের স্কুল সার্টিফিকেট পরীক্ষায় আটটি শিক্ষা বোর্ডের মধ্যে এবার রাজশাহী বোর্ডে পাসের হার সবচেয়ে বেশি। এই হার ৯৬ দশমিক ৩৪ শতাংশ।

পাসের হার সবচেয়ে কম সিলেট বোর্ডে। তা হচ্ছে ৮৯ দশমিক ২৩ শতাংশ।

আজ শনিবার বেলা একটার দিকে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফল প্রকাশ করা হবে বেলা দুইটার দিকে। 

বাকি ছয়টি বোর্ডের মধ্যে পাসের হার  ঢাকায় ৯৩ দশমিক ৯৪ শতাংশ, কুমিল্লায় ৮৯ দশমিক ৯২ শতাংশ, যশোরে ৯২ দশমিক ১৯ শতাংশ, চট্টগ্রামে ৯১ দশমিক ৪০ শতাংশ, বরিশালে ৯০ দশমিক ৬৬ শতাংশ এবং দিনাজপুরে ৯৩ দশমিক ২৬ শতাংশ।