রাজশাহীতে বিজ্ঞান জয়োৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে বিজ্ঞান জয়োৎসবের আঞ্চলিক পর্ব আজ শনিবার সকাল নয়টার দিকে শুরু হয়েছে। রাজশাহীর শিল্পকলা একাডেমিতে এই উৎসব চলবে দুপুর পর্যন্ত।
বিজ্ঞান জয়োৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মেজবাহউদ্দিন চৌধুরী। উদ্বোধনের পর শুরু হয় কুইজ প্রতিযোগিতা। ৩০ মিনিট ধরে এই প্রতিযোগিতা চলে। প্রতিযোগিতায় অংশ নিয়েছে ৪০০ শিশু। এরপর প্রকল্প প্রদর্শন ও বিচার শুরু হয়েছে। প্রায় ৪০টি প্রকল্প উপস্থাপন করা হয়েছে।
জয়োৎসব উদ্বোধনের সময় জেলা প্রশাসক মেজবাহউদ্দিন চৌধুরী বলেন, ২০২১ ও ২০৪১ সালের লক্ষ্য অর্জনের যখন সময় হবে তখন আমরা থাকব না। আজকের বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীরা সেই লক্ষ্য অর্জন করবে।
উৎসবে প্রথম আলোর যুব কর্মসূচি ও বিজ্ঞান জয়োৎসবের সমন্বয়ক মুনির হাসান উপস্থিত ছিলেন।