রাজশাহীতে বিনা মূল্যে প্রযুক্তি প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমাদের সঙ্গে যোগ দিন এবং আরও অনেক কিছু শিখুন’—এ স্লোগান সামনে রেখে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) রাজশাহী ক্যাম্পাসের কম্পিউটার ক্লাবে চলছে সদস্য সংগ্রহ কার্যক্রম। ইউআইটিএস কম্পিউটার ক্লাবের নির্বাহী সদস্যরা জানান, ইউআইটিএস রাজশাহী ক্যাম্পাসের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীসহ ক্লাব সদস্যদের বিনা মূল্যে কম্পিউটারের নানা বিষয় শেখানো হবে। ক্লাব সম্পর্কে জানতে ০১৭১৯৯৯৫৩২০ নম্বরে ফোন করতে হবে। —রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি