রাজশাহীতে বিসিএসের কার্যালয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীতে গত রোববার বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) রাজশাহী শাখার কার্যালয় উদ্বোধন করা হয়। বিসিএসের সভাপতি মোস্তাফা জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটির মেয়র এ এইচ এম খায়রুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন বিসিএসের মহাসচিব মজিবুর রহমান। এ এইচ এম খায়রুজ্জামান রাজশাহীতে বাংলাদেশ কম্পিউটার সমিতির কম্পিউটার কমপ্লেক্স গড়ে তোলার উদ্যোগকে স্বাগত জানান।—রাজশাহী অফিস