রাজশাহীতে স্মার্ট টেকনোলজিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি অনুষ্ঠানিকভাবে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের রাজশাহী শাখার উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিসের বিক্রয় মহাব্যবস্থাপক মো. জাফর আহমেদ এবং বিশেষ অতিথি ছিলেন রাজশাহী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাঈদ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে বলা হয়, তথ্যপ্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হলে দেশের প্রতিটি অঞ্চলে সহজে এবং অপেক্ষাকৃত সাশ্রয়ী মূল্যে মানুষের হাতে কম্পিউটার-পণ্য পৌঁছাতে কাজ করা হবে। সে জন্য বিভিন্ন স্থানে শাখা খোলা হচ্ছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এইচপি ব্র্যান্ডের পণ্য ব্যবস্থাপক মুজাহিদ আলবিরুনী, গিগাবাইট ব্র্যান্ডের পণ্য ব্যবস্থাপক খাজা আনাস খানসহ অনেকে। —বিজ্ঞপ্তি