রাজশাহীতে স্যামসাংয়ের আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্যামসাংয়ের আয়োজনে প্রযুক্তি উৎসব ‘ক্যাম্পাস কার্নিভাল’ রাজশাহী অঞ্চলের শেষ হয়েছে। ৯ মে শুরু হয়ে গত শনিবার পর্যন্ত রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবং রাজশাহী কলেজে এ উৎসব অনুষ্ঠিত হয়। ৯ মে সকালে রুয়েট মিলনায়তনে উৎসবের ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সিরাজুল করিম চৌধুরী। এ সময় বাংলাদেশ কম্পিউটার সমিতির রাজশাহী শাখার মহাসচিব এ এফ কাশেমী এবং স্যামসাংয়ের পণ্য ব্যবস্থাপক কাজী একরামুল গনি উপস্থিত ছিলেন। খবর বিজ্ঞপ্তির।প্রথম দুই দিন রুয়েটে এবং পরে রাজশাহী কলেজে এ উৎসব চলে। এতে প্রযুক্তিবিষয়ক কুইজ ও গেম প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি স্যামসাংয়ের তৈরি সর্বশেষ প্রযুক্তিপণ্যের প্রদর্শনীও চলে। এতে অনুষ্ঠিত গেমিং প্রতিযোগিতায় পুরস্কার জেতেন রাফাত আলী, কাউসার হোসাইন, সাইফুল ইসলাম ও আনার মাহমুদ। কুইজে বিজয়ী হন ওয়াহেদ তাউসিফ, জুবায়ের ইমরান, এরশাদ আলী, ইমাম হোসাইন, জুবায়ের হোসেন ও আবু সালেক।