রাজশাহীর চারঘাটে ডিজিটাল মেলা শুরু
রাজশাহীর চারঘাটের সরদহ মহাবিদ্যালয়ে মঙ্গলবার থেকে ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ শুরু হয়েছে। চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম মেলার উদ্বোধন করেন। এতে উপজেলার ছয়টি কলেজ ও ডাক বিভাগের একটি স্টল রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সরদহ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষÿ আনোয়ারা বেগম, ডাকরা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষÿআব্দুর রউফসহ অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চারঘাট উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশ যে ডিজিটাল হয়ে গেছে, তা আজ আলাদা করে বলার প্রয়োজন নেই। আজকের মেলার উপকরণই বলে দিচ্ছে যে এটা একটা ডিজিটাল যুগ। ইন্টারনেটের সুবিধার কারণে মফস্বল আর শহরের মধ্যে দূরত্ব ঘুচে গেছে। একজন যুবক আজ রাজধানী শহরে বসে ইন্টারনেটের মাধ্যমে যে তথ্য হাতে পাচ্ছেন, নিভৃত একটি গ্রামে বসে সেই তথ্যই পাওয়া যাচ্ছে। যার হাতে তথ্য যত বেশি আজ সে-ই বেশি ক্ষমতাবান। আউটসোর্সিং করে তাই গ্রামের ছেলেরাও আয় করতে পারছে। এই ইন্টারনেটের যেন অপব্যবহার না হয়, সেদিকে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সচেতন থাকার আহ্বান জানান বক্তারা।
মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো হচ্ছে ডাকরা ডিগ্রি কলেজ, সরদহ মহাবিদ্যালয়, চারঘাট মহিলা কলেজ, সরদহ মহিলা কলেজ, নন্দনগাছি ডিগ্রি কলেজ, ইউসুফপুর ডিগ্রি কলেজ ও সরদহ ডাক বিভাগ।