ব্যবহারকারীর চাহিদা এবং কাজের সুবিধা বাড়াতে উইন্ডোজ দশ অপারেটিং সিস্টেমের সার্বিক উন্নয়ন করা হয়েছে। এর ফলে উইন্ডোজ এক্সপ্লোরারে এসে নতুন অনেক সুবিধা। হার্ডডিস্ক ড্রাইভের ফাইল বা ফোল্ডারকে কপি, সরানো বা খোঁজার পাশাপাশি এক্সপ্লোরার থেকে এখন চাইলেই রানের কাজগুলোও করা যাবে। আলাদা করে CTRL+R চেপে রান চালু না করে এখন উইন্ডোজ এক্সপ্লোরারে লিখেই সেটি করা যাবে। এ জন্য উইন্ডোজ এক্সপ্লোরার খুলে এর অ্যাড্রেসবারে Notepad লিখে এন্টার করুন। নোটপ্যাড উইন্ডো খুলে যাবে। এভাবে অ্যাড্রেসবারে যেকোনো রান কমান্ড লিখে এন্টার করলেই সেটি খুলে যাবে। কিছু প্রয়োজনীয় রান কমান্ড-
write ওয়ার্ডপ্যাড খুলবে।
osk পর্দার কিবোর্ড (অনস্ক্রিন কিবোর্ড) খুলবে।
paint পেইন্ট অ্যাপ খুলবে।
sndvol ভলিউম কন্ট্রোলার খুলবে।
stikynot স্টিকি নোট খুলবে।
taskmgr টাস্ক ম্যানেজার খুলবে।
regedit রেজিস্ট্রি এডিটর খুলবে।
control কন্ট্রোল প্যানেল খুলবে।
cmd কমান্ড প্রম্পট উইন্ডো খুলবে।
calc ক্যালকুলেটর অ্যাপ খুলবে।
cleanmgr ডিস্ক ক্লিনআপ ইউটিলিটি খুলবে।
explorer নতুন আরেকটি এক্সপ্লোরার খুলবে।
msinfo32 সিস্টেম ইনফরমেশন টুল খুলবে।
devmgmt.msc ডিভাইস ম্যানেজার খুলবে।
wmplayer উইন্ডোজ মিডিয়া প্লেয়ার খুলবে।
dxdiag ডিরেক্টএক্স ডায়াগনস্টিক টুল খুলবে।
snippingtool স্ক্রিনশট নেওয়ার অ্যাপ খুলবে।
compmgmt.msc কম্পিউটার ম্যানেজমেন্ট কনসোল খুলবে।