রাবিতে শিক্ষার্থীদের ডিজিটাল পরিচয়পত্র
উচ্চশিক্ষার মানোন্নয়ন প্রকল্পের ‘এক্সটেনশন অ্যান্ড রিনোভেশন অব নেটওয়ার্ক অ্যান্ড বুল্ডিং অটোমেটেড অফিস ম্যানেজমেন্ট সিস্টেম’ শীর্ষক উপ-প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের এ পরিচয়পত্র দেওয়া হচ্ছে। উপ-প্রকল্পের ব্যবস্থাপক রকীব আহমদ জানান, বেতার তরঙ্গনির্ভর পরিচিতি (রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন বা আরএফআইডি) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই পরিচয়পত্রে। এটি শিক্ষার্থীদের শনাক্ত করা শ্রেণী-পরীক্ষা ও আবাসিক হলে উপস্থিতি, গ্রন্থাগার, কম্পিউটার কেন্দ্র, অন্যান্য শিক্ষাসহায়ক সুবিধা ইত্যাদির ব্যবহার রেকর্ড করতে পারবে। এ ছাড়া এই পরিচয়পত্রে টাকা জমা করে সেখান থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফি দেওয়া যাবে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ছাদেকুল আরেফিনের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সহ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান। অনুষ্ঠানে বক্তারা ডিজিটাল পরিচয়পত্র প্রবর্তনকে যুগান্তকারী উল্লেখ করে তা সরকারঘোষিত ডিজিটাল বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নে এক বিরাট পদক্ষেপ বলে আখ্যায়িত করেন। ডিজিটাল পরিচয়পত্র প্রদানের প্রথম ধাপে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের মধ্যে দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে সব বর্ষের শিক্ষার্থীদের ডিজিটাল পরিচয়পত্র দেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। —মাহবুব আলম, রাজশাহী বিশ্ববিদ্যালয়