রাবির গ্রন্থাগারে অডিও-ভিজ্যুয়াল সার্ভার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারে প্রথমবারের মতো অডিও-ভিজ্যুয়াল সার্ভার বসানো হয়েছে। গতকাল বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন রাবির সহ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান।

এ কম্পিউটার সার্ভারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অডিও এবং ভিডিওর মাধ্যমে বিভিন্ন বিষয়ের তথ্য পাবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভাস্কর্য ও স্মৃতিস্তম্ভের ছবি, বিভিন্ন অনুষ্ঠান ও আয়োজনের ছবি পাওয়া যাবে এ সার্ভার থেকে। পর্যায়ক্রমে এ সার্ভার থেকে শিক্ষার্থীরা ডিজিটাল শিক্ষায় যুক্ত হবেন।

রাবি কেন্দ্রীয় গ্রন্থাগারের প্রশাসক সফিকুন্নবী সামাদীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ সায়েন উদ্দিন। —রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি