রামপালে শেষ হলো জ্ঞান মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের রামপাল উপজেলার শ্রীফলতলা গ্রামে ব্যাপক উত্সাহ ও আনন্দঘন পরিবেশে দুই দিনের জ্ঞান মেলা শেষ হয়েছে। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গত বৃহস্পতিবার এ মেলা শেষ হয়। আমাদের গ্রাম উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি প্রকল্প পঞ্চমবারের শ্রীফলতলা স্কুল মাঠে এ মেলা আয়োজন করে আসছে।বৃহস্পতিবার বিকেলে শ্রীফলতলা স্কুলের প্রধান শিক্ষক আবদুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামপালের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হেমায়েত হোসেন। পরে সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর আগে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত গণিত, সংগীত, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীরা নিজ নিজ উপস্থাপনা দর্শকদের সামনে উপস্থাপন করেন।এ ছাড়া মেলায় রামপাল উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সহযোগিতায় গণিত, বিজ্ঞান ও কম্পিউটার শিক্ষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। জ্ঞান মেলায় বিভিন্ন বিদ্যালয় এবং এনজিওর স্টলগুলোতে তথ্যপ্রযুক্তির নানা ব্যবহার দেখানো হয়। পাশাপাশি লোকজ মেলার নানা আয়োজন ছিল জ্ঞান মেলায়। —বাগেরহাট প্রতিনিধি