রামপালে ২৭ জানুয়ারি থেকে জ্ঞানমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের রামপাল উপজেলার শ্রীফলতলা গ্রামে ২৭ জানুয়ারি থেকে শুরু হচ্ছে জ্ঞানমেলা। শ্রীফলতলা উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠেয় দুই দিনের এ মেলার আয়োজক আমাদের গ্রাম উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি প্রকল্প। পঞ্চমবারের মতো এ মেলার আয়োজন করা হচ্ছে।আমাদের গ্রামের পরিচালক রেজা সেলিম প্রথম আলোকে জানান, এবারের মেলার মূল বিষয় ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) এবং স্থানীয় জ্ঞান’। বরাবরের মতো এবারও মেলায় শিক্ষাপ্রতিষ্ঠান, উদ্ভাবক, সরকারি-বেসরকারি সংস্থার স্টল ও স্থানীয় মানুষের অংশগ্রহণ থাকবে। জ্ঞানমেলায় ইউনেস্কোর শুভেচ্ছা দূত বিবি রাসেলসহ বিভিন্ন ক্ষেত্রের বেশ কয়েকজন খ্যাতনামা ব্যক্তি উপস্থিত থাকবেন বলে তিনি জানান।এবারের জ্ঞানমেলায় টেলিমেডিসিন সেবা প্রদর্শন করা হবে। পাশাপাশি রয়েছে গ্রাম ও বিদ্যালয়ের ওয়েবসাইট তৈরির প্রতিযোগিতা। এ ছাড়া মেলায় নানারকম প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান থাকছে। মেলায় যোগ দিতে আগ্রহী ব্যক্তিরা [email protected] ঠিকানায় ই-মেইল পাঠিয়ে জ্ঞানমেলার বিস্তারিত তথ্য জানতে পারবেন। —নিজস্ব প্রতিবেদক