রাশিয়ায় নিষিদ্ধ চীনের উইচ্যাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের মেসেজিং অ্যাপ্লিকেশন উইচ্যাটকে সম্প্রতি রাশিয়ায় নিষিদ্ধ করা হয়েছে
চীনের মেসেজিং অ্যাপ্লিকেশন উইচ্যাটকে সম্প্রতি রাশিয়ায় নিষিদ্ধ করা হয়েছে

চীনের মেসেজিং অ্যাপ্লিকেশন উইচ্যাটের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস এক সংবাদ সূত্রে জানিয়েছে, মস্কোর যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা সম্প্রতি রাশিয়ায় নিষিদ্ধ ওয়েবসাইটের তালিকায় উইচ্যাটকে যুক্ত করেছে। অনলাইনে বার্তা আদান-প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে রাশিয়ায় সরকারি কর্তৃপক্ষের কাছে নিবন্ধনের জন্য যে প্রয়োজনীয় আইনি পদক্ষেপগুলো মেনে চলতে হয়, তা পূরণ করতে ব্যর্থ হয়েছে উইচ্যাট। চীনের সর্ববৃহৎ প্রযুক্তিপ্রতিষ্ঠান টেনসেন্টের মেসেজিং অ্যাপ উইচ্যাটের রয়েছে প্রায় ৯০ কোটি সক্রিয় ব্যবহারকারী, যাদের অধিকাংশই চীনের।

তাসের প্রতিবেদন অনুযায়ী, অন্তত গত শুক্রবার থেকে উইচ্যাটকে কালো তালিকাভুক্ত করা হয়। গতকাল সোমবার টেনসেন্ট এক বিবৃতিতে জানায়, সৃষ্ট পরিস্থিতি সম্পর্কে রাশিয়ার যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। ওয়াশিংটন ভিত্তিক থিংক ট্যাংক ‘নিউ আমেরিকা’র এক সাম্প্রতিক বিশ্লেষণে বলা হয়েছে, রাশিয়ান কর্তৃপক্ষ ক্রমবর্ধমান ইন্টারনেটকে একটি গুরুতর রাজনৈতিক হুমকি হিসেবে দেখছে এবং ইন্টারনেটে নিয়ন্ত্রণ আরোপের ক্ষেত্রে চীনের মডেলকেই অনুসরণ করার চেষ্টা করছে।
নিজের দেশের নাগরিকদের তথ্য যাতে অন্য দেশে চলে না যায়, এ জন্য তথ্য সংরক্ষণ করতে ২০১৫ সালে একটি আইন পাস করে রাশিয়া। যেটি অনেকটা চীনে পাস করা আইনের মতোই।
চীনেও উইচ্যাটের সংবেদনশীল বার্তাগুলো আটকে দেওয়া হয়। যেমন বলা যেতে পারে তিব্বতের তিয়েনআনমান স্কয়ারের গণহত্যার কথা। উইচ্যাটে এ ধরনের বার্তা আদান-প্রদান নিষেধ।
রুশ সংবাদ সংস্থা আরটি জানায়, গত সপ্তাহে ওই দেশের যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা লাইন (এলএন), ব্ল্যাকবেরি এবং ইমো অ্যাপকেও ব্লক করেছে। গত বছরের নভেম্বর মাসে মাইক্রোসফটের মালিকানাধীন পেশাদারদের জন্য সামাজিক নেটওয়ার্ক লিংকড–ইনকেও নিষিদ্ধ করে রাশিয়া।
 সূত্র: সিএনএন