রায়গঞ্জে ই-সেবা নিয়ে কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ই-সেবা উদ্যোক্তা ও কর্মকর্তাদের চার দিনের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত এ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম, সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার এস এম গোলাম কিবরিয়া, প্রশিক্ষক তারিকুল ইসলাম, আবদুল আহাদসহ অনেকে। উপজেলা প্রশাসনের আয়োজনে ইউনিয়ন ও উপজেলা ওয়েব পোর্টাল তৈরির এ কর্মশালায় নয়টি ইউনিয়ন পরিষদের ই-সেবা কেন্দ্রের উদ্যোক্তা ও উপজেলা প্রশাসনের ১০টি বিভাগের কর্মকর্তারা অংশ নেন। —রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি