রায়গঞ্জে কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সপ্তাহব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। উপজেলার ৬ নম্বর ধানগড়া ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রের (ইউআইএসসি) উদ্যোগে এ প্রশিক্ষণে ৩০ জন বেকার তরুণ-তরুণী অংশ নেন। প্রশিক্ষণ শেষে গত বুধবার বিকেল চারটায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউনিয়ন পরিষদের সভাকক্ষে এ অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উম্মে সালমা তানজিয়া। ধানগড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফিরোজ উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন রায়গঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম, মুক্তিযোদ্ধা রইচ উদ্দিন আহমেদ, ধানগড়া তথ্য ও সেবাকেন্দ্রের উদ্যোক্তা ফিরোজ আহমেদসহ অনেকে। —রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি