রায়গঞ্জে ডিজিটাল বাংলাদেশ নিয়ে সেমিনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ‘ডিজিটাল বাংলাদেশ লক্ষ্য ও অর্জন-২০১১’ শীর্ষক সেমিনার গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সাংসদ গাজী ইসহাক হোসেন তালুকদার। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ আবদুল আহাদের সভাপতিত্বে এতে মূল প্রবন্ধ পাঠ করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. এনামুল আহসান। বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম আবদুস সাত্তার, ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন, অধ্যক্ষ শামসুল হক প্রমুখ। সেমিনারে রায়গঞ্জ উপজেলায় ডিজিটাল কর্মসূচি গ্রহণ ও গত এক বছরে অর্জন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। —রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি