রায়গঞ্জের নয়টি ইউনিয়নের তথ্যকেন্দ্রে যন্ত্রপাতি বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নয়টি ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রে (ইউআইএসসি) ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটার, ফটোকপিয়ার, প্রিন্টার, ভিডিও ক্যামেরাসহ দরকারি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। সম্প্রতি রায়গঞ্জে এক অনুষ্ঠানে সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম যন্ত্রপাতি বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলামের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ বি এম আবদুস সাত্তার। প্রশাসক নয়টি ইউনিয়নের তথ্য ও সেবাকেন্দ্রে মোট ২০ লাখ টাকা মূল্যের ছয়টি ল্যাপটপ, ১২টি ডেস্কটপ, ১২টি ইউপিএস, আটটি ফটোস্ট্যাট মেশিন, তিনটি ডিজিটাল ক্যামেরা, একটি ভিডিও ক্যামেরা ইত্যাদি বিতরণ করেন। ∏রায়গঞ্জ প্রতিনিধি