রায়ানস কম্পিউটারস রংপুরে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহ শাখার পর রংপুর বিভাগীয় শহরের স্টেশন রোডে আরেকটি শাখা চালু করেছে রায়ানস কম্পিউটারস। এখানে ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটার, মনিটর, প্রিন্টার, ডিজিটাল ক্যামেরা, প্রজেক্টরসহ সব প্রযুক্তিপণ্যই পাওয়া যাবে। ঢাকার প্রধান শাখার সব ধরনের কম্পিউটার পণ্য একই মূল্যে পাওয়া যাবে রংপুরেও। মূল্য ও বিবরণ পাওয়া যাবে নিয়মিত প্রকাশনা ‘রায়ানস প্রডাক্ট বুকে’। রংপুরের গ্রাহকেরা ওয়েবসাইট (www.ryanscomputers.com) থেকেও পণ্য পছন্দ করতে পারবেন।—বিজ্ঞপ্তি