রায়ানসের বনানী শাখার বর্ষপূর্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বছরে বিক্রি হয়েছে ২২ হাজার তথ্যপ্রযুক্তি পণ্য। তাই প্রযুক্তিপণ্য বিক্রেতা রায়ানস কম্পিউটারস লিমিটেডের বনানী শাখার প্রথম বর্ষপূর্তির আনন্দও ছিল অন্য রকম। ১৭ ডিসেম্বর বর্ষপূর্তি উপলক্ষে সাজানো হয়েছিল এই বিক্রয়কেন্দ্র। ক্রেতাদের জন্য ছিল স্মার্টফোন, হেডফোন, স্পিকার, অ্যান্টিভাইরাস সফটওয়্যারসহ নানা উপহার। রায়ানসের প্রধান নির্বাহী আহমেদ হাসান জানান, প্রায় সাড়ে ৩ হাজার বর্গফুট জায়গায় সব ধরনের তথ্যপ্রযুক্তি পণ্যের বিকিকিনি চলে। বর্ষপূর্তির দিনে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা বনানী শাখায় আসেন। রায়ানস কম্পিউটারসের এই শাখাটি বছরের ৩৬৫ দিনই খোলা থাকে।
বিজ্ঞপ্তি