প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোচিং শেষে রিকশায় করে বন্ধুর সঙ্গে বাসায় ফিরছিলাম। প্রচণ্ড যানজটে মাথা গরম। রিকশাওয়ালাদেরও একই অবস্থা! একের পর এক রিকশা ধাক্কা মেরে যাচ্ছে! যানজটের মাঝেই বেধে যাচ্ছে তুমুল তর্ক-বিতর্ক। আমরা আর কী করি! সময় কাটানোর জন্য কোপা আমেরিকার আর্জেন্টিনা বনাম চিলির ফাইনাল ম্যাচ নিয়ে আলোচনা শুরু করলাম। আলোচনার মাঝে হঠাৎ করে প্রবেশ করলেন রিকশাচালক মামা। পেছন ফিরে দাঁত বের করে বললেন, ‘রিশকা চালানো হইল ফুটবল খেলার মতো!’ আমরা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই বললেন, ‘রিশকা চালানের সময় খুব সাবধান থাকন লাগে। অন্য কোনো রিশকায় গুঁতা দিলেই মনে করেন আমি লাল কার্ড খায়া গেছি! তয় আমি মামা জিন্দেগিতে কাউরে গুঁতা মারি না!’
কথা শেষ হতে না হতেই পেছন থেকে একটা রিকশা ভীষণ বেগে আমাদের রিকশায় গুঁতা দিল। আমরা প্রায় সুপারম্যান হয়ে উড়ে গিয়ে পড়লাম সামনের রিকশায়!