রিফারবিশড আনলক আইফোন বিক্রি করছে অ্যাপল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনুষ্ঠানিকভাবে ১৬ জিবি মডেলের রিফারবিশড বা পরিমার্জনকৃত আনলক ‘আইফোন ৬ এস প্লাস’ ১৫ শতাংশ ছাড়ে বিক্রি করছে অ্যাপল। অ্যাপলের অনলাইন স্টোরে এই আইফোন বিক্রি হচ্ছে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের এক প্রতিবেদনে বলা হয়েছে, রোজ গোল্ড রঙের ৬৪ জিবি মডেলের ৬ এস প্লাসের দাম উল্লেখ করা হয়েছে ৫৮৯ মার্কিন ডলার আর সিলভার বা রুপালি রঙের ১৬ জিবি মডেলের দাম উল্লেখ করা হয়েছে ৫২৯ মার্কিন ডলার।
নতুন ফোনের মতোই রিফারবিশড ফোনেও এক বছরের ওয়ারেন্টি দিচ্ছে অ্যাপল। রিফারবিশড ফোনগুলোতে নতুন করে ব্যাটারি ও বাইরের কাঠামো যুক্ত করেছে অ্যাপল।
অন্যান্য পণ্যের মধ্যে রিফারবিশড করা ম্যাক, আইপ্যাড, ম্যাকবুক, ম্যাকের বিভিন্ন যন্ত্রপাতিও বিক্রি করছে অ্যাপল।
এর আগে ২০০৭ সালে রিফারবিশড আইফোন বিক্রি করেছিল অ্যাপল। তথ্যসূত্র: আইএএনএস।