রিভ সিস্টেমস এনেছে ইনস্ট্যান্ট মেসেজিং
শীর্ষস্থানীয় আইপি সফটওয়্যার প্রতিষ্ঠান রিভ সিস্টেমস মোবাইল ভিওআইপিতে ইনস্ট্যান্ট মেসেজিং সেবা চালু করেছে। স্পেনের বার্সালোনায় ২৫ ফেব্রুয়ারি থেক ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এ সেবাটি চালু করেছে রিভ সিস্টেমস। রিভ সিস্টেমস কর্তৃপক্ষ জানিয়েছে, মেলায় মোবাইল ভিওআইপি শিল্পে ইনস্ট্যান্ট মেসেজিং প্রযুক্তি নিয়ে দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ ছিল। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের অষ্টম আয়োজনে তৃতীয়বারের মতো অংশ নিয়েছিল রিভ সিস্টেমস। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের মাধ্যমে রিভ সিস্টেমসের মোবাইল প্রযুক্তিগুলো বিশ্ববাসীর কাছে প্রদর্শনের সুযোগ হয়েছিল।রিভ সিস্টেমসের প্রধান কার্যালয় সিঙ্গাপুরে অবস্থিত। ভারত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে এর শাখা কার্যালয় রয়েছে। বাংলাদেশেও এর সফটওয়্যার উন্নয়ন বিভাগ রয়েছে। মোবাইল ভিওআইপি সলিউশন প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে রিভ সিস্টেমস ৭০টি দেশে এক হাজার ৭০০টিরও বেশি ভিওআইপি ও টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানকে সেবা প্রদান করছে।