রিভ সিস্টেমস পুরস্কৃত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের সফটওয়্যার-প্রতিষ্ঠান রিভ সিস্টেম অন্তর্জাতিক মোবাইল টেলিফোনি ম্যাগাজিন টিএমসি ইন্টারনেট টেলিফোনির ‘টিএমসি ল্যাব ইনোভেশন অ্যাওয়ার্ড-২০১০’ জিতেছে। ‘মোবাইল কলব্যাক ডায়ালার’ সফটওয়্যারটির জন্য এ পুরস্কার পেয়েছে প্রতিষ্ঠানটি। পত্রিকাটির ১১তম পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার পাওয়া সফটওয়্যারটি বর্তমানে বিশ্বের ৫০টি দেশে প্রায় এক হাজার ২০০-এর অধিক সার্ভিস প্রভাইডার এ সফটওয়্যারটি ব্যবহার করছে। অনুষ্ঠানে টিএমসি ইন্টারনেট টেলিফোনি ম্যাগাজিনের প্রধান নির্বাহী রিচ তেহরানি বলেন, রিভ সিস্টেমসের এ সফটওয়্যারটি আইপি টেলিফোনি খাতে নতুন মাত্রা যোগ করেছে। রিভের সিস্টেমসের প্রধান নির্বাহী রেজাউল হাসান বলেন, এটা আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা হিসেবে কাজ করবে। —বিজ্ঞপ্তি