রিভিশন দাও ভালো করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় প্রাথমিক সমাপনী পরীক্ষার্থী, হাতে যেটুকু সময় আছে, তা ব্যবহার করে দুর্বলতাগুলো কাটিয়ে ওঠো। এতে পরীক্ষার আগের রাতে বাড়তি পড়ার চাপ থাকবে না। নতুন কিছু পড়বে না, আগের পড়াই রিভিশন দাও। যা পড়বে, তা তিন ভাগে ভাগ করে নাও। সন্ধ্যায় টেবিলে বসেই এক ভাগ পড়া শেষ করে নিয়ো। এরপর একটু বিশ্রাম নিয়ে দ্বিতীয় ভাগের পড়া শেষ করে ফেলবে। এবার পরীক্ষার জন্য প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ড, একাধিক কলাম, পেনসিল, রাবার, ঘড়ি ইত্যাদি গুছিয়ে একটি স্বচ্ছ প্যাকেট বা জ্যামিতি বক্সে রেখে দাও। যে পোশাক পরিধান করে পরীক্ষা দিতে যাবে, তাও টেবিলের কাছের আলনার সামনেই সাজিয়ে রাখো। এবার তৃতীয় ভাগ পড়ার কিছুটা শেষ করে রাত ১০টার মধ্যেই ঘুমাতে যাবে এবং খুব ভোরে ঘুম থেকে উঠে প্রয়োজনীয় পড়াটুকু রিভিশন করে নিয়ো।মনে রাখবে, প্রতিটি পরীক্ষার মাধ্যমে তুমি মানুষের মতো মানুষ হওয়ার জন্য সামনের দিকে এগোবে।

সাবেক অধ্যক্ষ, মাইলস্টোন কলেজ, ঢাকা