রিম ভাঙছে!
আর্থিক দুর্দশায় পড়ে ব্যবসাকে দুই ভাগ করে ফেলার পরিকল্পনা করেছে ব্ল্যাকবেরি স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান রিসার্চ ইন মোশন (রিম)।এরই মধ্যে স্মার্টফোন তৈরির বিভাগটিকে বিক্রি করে দেওয়ার পরিকল্পনাও করেছে প্রতিষ্ঠানটি। এক খবরে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্মার্টফোন নির্মাণ বিভাগ ও মেসেজিং নেটওয়ার্ক বিভাগ দুটিকে আলাদা করে ফেলার পরিকল্পনা করেছে রিম।ব্ল্যাকবেরি হ্যান্ডসেট নির্মাণ বিভাগটিকে আলাদা একটি প্রতিষ্ঠান বা কোম্পানি হিসেবে দঁাড় করানো অথবা তা বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করার জন্য জেপি মর্গান ও আরবিসি ক্যাপিটালকে নিয়োগ দিয়েছে রিম। একটি ব্রিটিশ দৈনিকের সূত্র উলে্লখ করে রয়টার্স জানিয়েছে, রিমের ব্যবসা কিনে নেওয়ার জন্য অনলাইন রিটেইলার প্রতিষ্ঠান আমাজন ও সামাজিক যোগাযোগের প্রতিষ্ঠান ফেসবুকের আগ্রহ রয়েছে। এদিকে মেসেজিং সেবাটিও আলাদাভাবে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করেছে রিম। প্রযুক্তি বিশে্লষকেরা ধারণা করছেন, রিমকে টিকিয়ে রাখতে প্রতিষ্ঠানটির বিভাজন ছাড়াও বিকল্প পথ খঁুজছে। পথটি হচ্ছে মাইক্রোসফটের কাছে একটি নির্দষ্টি অংশ বিক্রি করে দেওয়া। কারণ মাইক্রোসফট রিম কিনে নিতে আগ্রহ দেখিয়েছে।