রিমোট ডেস্কটপ অ্যাপ আনল মাইক্রোসফট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নকিয়া লুমিয়া উইন্ডোজ ফোন ও গ্যালাক্সি নেক্সাস
নকিয়া লুমিয়া উইন্ডোজ ফোন ও গ্যালাক্সি নেক্সাস

মোবাইল প্ল্যাটফর্ম অ্যান্ড্রয়েড ও আইওএসের জন্য রিমোট ডেস্কটপ অ্যাপ্লিকেশন উন্মুক্ত করেছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট।
এ অ্যাপ্লিকেশনের সাহায্যে দূর থেকে অ্যান্ড্রয়েড ও আইওএস নির্ভর ট্যাবলেট বা ফোন ব্যবহার করে উইন্ডোজ ডেস্কটপের নিয়ন্ত্রণ নেওয়া যাবে।
গুগলের প্লে স্টোর ও অ্যাপলের অ্যাপ স্টোর থেকে বিনামূল্যে রিমোট ডেস্কটপ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করা যাবে।
মাইক্রোসফট কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যবহারকারীরা তাঁদের চলার পথেও মোবাইল ফোনের সাহায্যে দূর থেকে কম্পিউটারের নিয়ন্ত্রণ রাখতে পারবেন।
দীর্ঘদিন ধরেই উইন্ডোজ পিসিতে দূর থেকে নিয়ন্ত্রণ সুবিধা থাকলেও এবারই প্রথম উইন্ডোজ অপারেটিং সিস্টেমের বাইরে অন্য কোনো মোবাইল অপারেটিং সিস্টেমের জন্য এ সুবিধা চালু করছে মাইক্রোসফট।