রিমোটের বদলে আঙটি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাপল এমন একটি স্মার্ট টিভি বাজারে আনতে পারে, যা চালাতে রিমোট কন্ট্রোলের বদলে আঙটি ব্যবহার করা যাবে। এই প্রযুক্তি-আঙটি টেলিভিশনের সঙ্গেই সরবরাহ করবে অ্যাপল। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ভেঞ্চারবিট। প্রযুক্তি-বিশ্লেষকেরা ধারণা করছেন, বড় আকারের স্মার্ট টেলিভিশন তৈরি করতে পারে অ্যাপল। শিগগিরই নতুন প্রযুক্তির ৬০ ইঞ্চি ‘আইটিভি’ বাজারে আনতে পারে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি। অ্যাপল কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও অ্যাপলের টেলিভিশন তৈরির খবর নিয়ে প্রযুক্তিবিষয়ক বিভিন্ন ওয়েবসাইট নানা তথ্য প্রকাশ করেছে। ৩ এপ্রিল টপেকা ক্যাপিটাল মার্কেটের গবেষক ব্রায়ান হোয়াইট জানান, ৬০ ইঞ্চি মাপের আইটিভি বাজারে আনতে পারে অ্যাপল। এ টেলিভিশনের সঙ্গে রিমোট কন্ট্রোলের বদলে একটি আঙটি থাকবে। এ আঙটির সাহায্যে আঙুলের ইশারায় টেলিভিশন চালানো যাবে। এই আঙটির নাম হতে পারে ‘আইরিং’।