রিলায়েন্স আনছে থ্রিজি ট্যাব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রযুক্তিজগতে থ্রিজি ট্যাবলেটের ক্রমবর্ধমান জনপ্রিয়তার কথা মাথায় রেখে এবার থ্রিজি ট্যাব বাজারে এনেছে ভারতের টেলিকম কোম্পানি রিলায়েন্স। অ্যান্ড্রয়েডের সর্বশেষ ভার্সনে পরিচালিত এই ট্যাবটি পাওয়া যাবে ১২ হাজার ৯৯৯ রুপিতে। যা অন্যান্য অনেক ট্যাবলেট বা আইফোনের তুলনায় অনেক কম বলে দাবি রিলায়েন্সের।রিলায়েন্সের থ্রিজি এই ট্যাবে আছে ৮০০ মেগাহার্জ প্রসেসর, ৫১২ মেগাবাইট র্যাম ও ৪ গিগাবাইট মেমোরি। সাত ইঞ্চি স্ক্রিনের এই ট্যাবলেটটির ওজন অবাক করেছে অনেককে। এর ওজন মাত্র ৩৮৯ গ্রাম। টাইমস অব ইন্ডিয়া।