রুপালি ল্যাপটপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানা ১১ ঘণ্টা ব্যাটারি চলার সুবিধা নিয়ে ফুজিৎসুর কোর আই-৫ ৩৩৪০ প্রসেসরসহ ল্যাপটপ কম্পিউটার বাজারে পাওয়া যাচ্ছে। এতে আছে ৫০০ গিগাবাইটের হার্ডডিস্ক ড্রাইভ, পানিনিরোধক কি-বোর্ড, ৪ গিগাবাইট র্যাম ইত্যাদি। লাইফবুক ই৭৩৩ মডেলের রুপালি রঙের এই ল্যাপটপে আছে কয়েক রকমের নিরাপত্তাব্যবস্থা। এক কেজি ৭০০ গ্রাম ওজনের এ ল্যাপটপ চলে উইন্ডোজ ৮ প্রফেশনাল অপারেটিং সিস্টেমে। কম্পিউটার সোর্সের আনা এ ল্যাপটপের দাম এক লাখ ৩০ হাজার টাকা। —বিজ্ঞপ্তি