
সংগীতশিল্পী রুমানা ইসলাম। তিনি স্থপতিও।কাজ করছেন একটি আবাসনপ্রতিষ্ঠানে। তিনি চলচ্চিত্র পরিচালক খান আতাউর রহমানের মেয়ে। রুমানা ইসলামের মেয়ে শামায়লা ইসলাম। পড়ছেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। এবারের দুই প্রজন্মে এই মা-মেয়ে জানিয়েছেন তাঁদের পছন্দ-অপছন্দের কথা।
১. যা খেতে ভালো লাগে
রুমানা ইসলাম: আমার প্রথম পছন্দ চটপটি-ফুচকা। তারপর বিরিয়ানি।
মেয়ে: আমি খেতে খুব পছন্দ করি। সব ধরনের খাবারই খাই। তবে এর মধ্যে সামুদ্রিক (সি-ফুড) আর থাই খাবার বেশি পছন্দ।
২. রেগে গেলে যা করি
রুমানা ইসলাম: রেগে গেল শুরুতে চিৎকার করি, পরে কান্নাকাটি।
মেয়ে: জোরে কথা বলি। রাগ কমানোর জন্য টিভি দেখি এবং বন্ধুদের সঙ্গে ফোনে গল্প করি।
৩. অবসর পেলে
রুমানা ইসলাম: গান শুনি এবং বই পড়ি।
মেয়ে: আমি অবসর খুব কম পাই। যতটুকু পাই ততটুকু আমার বিশ্ববিদ্যালয়ের আর্থ ক্লাবে গিয়ে কাটাই।
৪. আমার কাছে বাবার যা প্রিয়
রুমানা ইসলাম: আমার বাবার সৃষ্টিগুলো আমার খুব প্রিয়।
মেয়ে: আমার বাবা প্রতিদিনই রাতে আলাদা করে আমাদের সময় দেয়। এটা খুবই ভালো লাগে।
৫. কোন ধরনের পোশাক পছন্দ?
রুমানা ইসলাম: শাড়ি
মেয়ে: আমারও পছন্দ শাড়ি।
৬. পত্রিকায় সবার আগে যে খবর পড়ি
রুমানা ইসলাম: শুরুতে প্রথম পাতা, পরে বিনোদনের খবর পড়ি।
মেয়ে: চলমান ঘটনা নিয়ে খবরগুলো আগে পড়ি। পরে অন্যান্য খবর।
৭. আমার প্রিয় ব্যক্তি
রুমানা ইসলাম: প্রিয় ব্যক্তি আমার বাবা খান আতাউর রহমান।
মেয়ে: আমার ছোট বোন প্রমিতি।
৮. একাধিকবার দেখেছি যে সিনেমা
রুমানা ইসলাম: আমার বাবার আবার তোরা মানুষ হ চলচ্চিত্রটি অনেকবার দেখেছি।
মেয়ে: নানা ভাইয়ের জীবন থেকে নেয়া সিনেমাটা অনেকবার দেখেছি।
সাক্ষাৎকার: মো. রুবেল