রুমানিয়া-অন্য আলো ক্রিকেট কুইজ

টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় রুমানিয়া ও অন্য আলো যৌথভাবে ক্রিকেট কুইজের আয়োজন করেছিল। ৪ মে, রোববার আনুষ্ঠানিকভাবে কুইজের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় একটি হোটেলের মিলনায়তনে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও মেগা পর্বের মোট ১২ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় জাভেদ ওমর বেলিম ও মহিলা ক্রিকেট দলের খেলোয়াড় জাহানারা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রুমানিয়া ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্র্যান্ড ম্যানেজার মো. কামরুল ইসলাম চৌধুরী, জ্যেষ্ঠ নির্বাহী ইফতেখার হোসেন ও প্রথম আলোর ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র।
মেগা পর্বের প্রথম পুরস্কার বিজয়ী আনোয়ার পেয়েছেন একটি ৩২ ইঞ্চি এলইডি টিভি। এ ছাড়া পুরস্কার হিসেবে বিজয়ীরা পেয়েছেন রেফ্রিজারেটর, ডিভিডি প্লেয়ার, অ্যান্ড্রয়েড ট্যাব ও মোবাইল ফোনসেট।