রুয়েটে মোবাইল অ্যাপস নিয়ে আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাপস প্রতিযোগিতা ২০১৪
অ্যাপস প্রতিযোগিতা ২০১৪

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) মোবাইল ফোনের অ্যাপ্লিকেশনস তৈরির নানা দিক নিয়ে গতকাল সোমবার একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিকেলে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করা হয়।
তরুণদের জন্য মোবাইল ফোন অ্যাপস তৈরির প্রতিযোগিতা ‘ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা ২০১৪’ উপলক্ষে আয়োজিত এ সেমিনারে প্রধান আলোচক ছিলেন রুয়েটের তড়িৎ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডিন শহীদুজ্জামান। এ ছাড়া আলোচনা করেন কম্পিউটার বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বশির আহমেদ, এথিকস অ্যাডভান্সড টেকনোলজিস লিমিটেডের (ইএটিএল) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দীন আহমেদসহ অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইএটিএলের রুয়েট ক্যাম্পাস দূত শেখ নাহিদ সানোয়ার।
সেমিনারে গত বছরের ইএটিএলের প্রতিযোগিতায় সেরা ১০ দলের মধ্যে স্থান অর্জন করায় বিশ্ববিদ্যালয়টির ‘রুয়েট অ্যাসাসিনস’ দলের চার সদস্য সোলেহীন ইসলাম, শেখ নাহিদ সানোয়ার, দীন ইসলাম এবং তাহিমদ মোজাফ্ফরকে পুরস্কৃত করা হয়।
মোবাইল অ্যাপস তৈরিতে তরুণদের উৎসাহ দিতে গত ১ জুলাই থেকে শুরু হয়েছে এ প্রতিযোগিতার কার্যক্রম। এটি নয় মাস ধরে চলবে। প্রতিযোগিতার প্রথম তিনটি পুরস্কার যথাক্রমে ১০, ৫ ও ২ লাখ টাকা। প্রতিযোগিতায় অংশ নিতে অ্যাপসের ধারণাপত্র জমা দেওয়া যাবে www.eatlapps.com ঠিকানার ওয়েবসাইটে। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আগ্রহী শিক্ষার্থীরা ধারণাপত্র জমা দিতে পারবেন।
—মাহবুব আলম, রাজশাহী বিশ্ববিদ্যালয়