রুয়েটে অ্যালগরিদমের কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) গত বৃহস্পতিবার অ্যালগরিদম বিষয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসসি) বিভাগের উদ্যোগে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এর উদ্বোধন করেন রুয়েটের উপাচার্য সিরাজুল করিম চৌধুরী। কর্মশালায় প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিএসসি বিভাগের মোহাম্মদ কায়কোবাদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুয়েটের তড়িত্ ও কম্পিউটার প্রকৌশল অনুষদের ডিন এম মর্ত্তুজা আলী, সিএসসি বিভাগের প্রধান এম শহীদ উদ জামান, ছাত্রকল্যাণ পরিচালক এম আশরাফুল আলমসহ বিভিন্ন বিভাগের শিক্ষক। রুয়েটের বিভিন্ন বিভাগের ও বিভিন্ন বর্ষের বিপুলসংখ্যক শিক্ষার্থী এ কর্মশালায় অংশ নেন। —রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি