রুয়েটে ইলেকট্রনিকসের কর্মশালা অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) সম্প্রতি ইলেকট্রনিকস বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রুয়েটের ইলেকট্রিক্যাল বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রুয়েটের উপাচার্য সিরাজুল করিম চৌধুরী। কর্মশালায় রুয়েটসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। কর্মশালায় ডিজিটাল বাংলাদেশ, ব্যাংক নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। কর্মশালায় বক্তারা বলেন, এ ধরনের কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে তথ্যপ্রযুক্তির প্রতি আকর্ষণ ক্রমাগত বৃদ্ধি পাবে, যা ডিজিটাল বাংলাদেশ গড়তে সহায়ক ভূমিকা রাখতে সক্ষম হবে। কর্মশালায় রুয়েটের ছাত্রকল্যাণ উপদেষ্টা এম আশরাফুল আলম, ইলেকট্রিক্যাল বিভাগের প্রধান আবদুল গাফ্ফার খানসহ অনেকে উপস্থিত ছিলেন। —রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।