রুয়েটে প্রথম আইট্রিপলই কংগ্রেস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্সের (আইট্রিপলই) ‘ফার্স্ট আইট্রিপলই বাংলাদেশ সেকশন স্টুডেন্ট/গোল্ড কংগ্রেস’। ২০-২২ সেপ্টেম্বর রুয়েট মিলনায়তনে অনুষ্ঠেয় সম্মেলনের বিস্তারিত জানা যাবে www.ieeeruet.org ঠিকানায়। সম্মেলনে নানা আয়োজনের মধ্যে থাকছে কর্মশালা, সেমিনার, কুইজ প্রতিযোগিতা, গেমস প্রতিযোগিতা ইত্যাদি। —বিজ্ঞপ্তি