রুয়েটে প্রোগ্রামিং প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ৫ মে কম্পিউটার প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রুয়েটের প্রোগ্রামিং অ্যাসোসিয়েশন ২০০৯ সিরিজের শিক্ষার্থীদের জন্য এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে ১৬টি দল অংশ নেয়। এর মধ্যে অ্যাবনরমাল দল পাঁচটি সমস্যার মধ্যে চারটির সমাধান করে প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে। এ দলের সদস্যরা হলেন সিফাত, মুফতি ও রয়েল। প্রতিযোগিতায় দ্বিতীয় হয়েছে আভেল (ইশতি, মিলন ও মাহবুব) দল।প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেন রুয়েটের কম্পিউটার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের প্রধান এম শহীদুজ্জামান। প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রুয়েটের ২০০৬ ও ২০০৭ সিরিজের শিক্ষার্থীরা। —রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি