রুয়েটে হয়ে গেল প্রযুক্তি ও উদ্যোক্তা সপ্তাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) হয়ে গেল ‘উদ্যোক্তা ও প্রযুক্তি সপ্তাহ-২০১৪’। গত ২৭ জুন সকালে প্রযুক্তি ও ব্যবসায় উদ্যোগ শীর্ষক কর্মশালায় প্রধান বক্তা ছিলেন অন্য রকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান। এতে বর্তমান সময়ের বেশ কয়েকজন সফল উদ্যোক্তাও উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৫ জুন এ সপ্তাহের উদ্বোধন করেন রুয়েটের উপাচার্য মোহা. রফিকুল আলম বেগ। কর্মশালার পাশাপাশি দুই দিনব্যাপী ‘প্রযুক্তি সমন্বিত উদ্যোক্তা আইডিয়া’ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে রুয়েটসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩৫০ জন শিক্ষার্থী অংশ নেন।
ঢাকার মার্কিন দূতাবাসের দি আমেরিকান সেন্টারের অর্থায়নে এর আয়োজক ছিল তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশলীদের পেশাজীবী সংগঠন আইইইই (আই ট্রিপল ই) রুয়েট ছাত্র শাখা। এ সংগঠনের চেয়ার অলিউল্লাহ বলেন, ‘আমরা আশা করি, এ আয়োজনের মাধ্যমে দেশের বেকার তরুণেরা অবশ্যই অনুপ্রাণিত হবে।
সম্পূর্ণ নতুন উদ্যমে নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে।
—রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি